২ মিনিটেই বিক্রি শেষ ‘রিয়েলমি সি২’

১৯ মার্চ, ২০২০ ১৭:২৭  
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশের বাজারে আনে তাদের 'বেস্ট লুকিং এন্ট্রি লেভেল স্মার্টফোন' রিয়েলমি সি২ স্মার্টফোন। বুধবার (১৮ মার্চ) ই-কমার্স সাইট দারাজ বাংলাদেশ এ ফ্ল্যাশ সেলে মাত্র ২ মিনিটের মধ্যেই ৫০০ ইউনিট রিয়েলমি সি২ স্মার্টফোন বিক্রির নতুন রেকর্ড হয়েছে । রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন শি এ ব্যাপারে বলেন, “বর্তমান সময়ের টেক-ট্রেন্ডি তরুণ প্রজন্মের জীবনধারাকে আরো আনন্দময় করে তোলার জন্যে আমরা বাংলাদেশে রিয়েলমি সি২ এনেছি। রিয়েলমি সি২ ফোনটির মূল দাম ৮,৯৯০ টাকা। তবে দারাজে ১,০০০ টাকা মূল্যছাড়ে ৭,৯৯০ টাকায় ফ্ল্যাশ সেল দেয়া হয়। এর মাত্র ২ মিনিটের মধ্যের ফার্স্ট সেলের সবগুলো স্মার্টফোন বিক্রি হয়ে যায়।